৭৩ বছরের বৃদ্ধকে হাত-পা বেঁধে ফ্রিজারে রেখে দিল আত্মীয়রা! - The News Lion

৭৩ বছরের বৃদ্ধকে হাত-পা বেঁধে ফ্রিজারে রেখে দিল আত্মীয়রা!

 



প্রাক্তন ডিএমকে কাউন্সিলর ও পুলিশ মিলে কোনওক্রমে প্রাণ বাঁচাল এক মুমূর্ষু বৃদ্ধের৷ ৭৩ বছরের বৃদ্ধকে হাত পা বেঁধে ফ্রিজারে ঢুকিয়ে দিয়েছিলেন তাঁর ৭০ বছরের ভাই ও তাঁর পরিবার মিলে নক্কারজনক অত্যাচার করেছিল ৷


 সালেমের কান্দামপত্তিতর একটি হাউসিং সোসাইটিতে এই ঘটনা ঘটেছিল৷ বালাসুব্রহ্মমনিয়ম কুমার তাঁর ৭০ বছরের ভাই সর্বাননের সঙ্গে তাঁর বাড়িতে থাকতেন৷ সোমবার দিন সর্বানন একটি বড় ফ্রিজার বক্স কোম্পানিকে একটি ফ্রিজারের অর্ডার দেন৷ জানিয়েছিলেন তাঁর বড়ভাইয়ের দেহ সেই বক্সে রাখতে হবে৷ সেই ফ্রিজার সংস্থার কর্মীরা নির্ধারিত সময়ে বক্সটি দিয়ে যান৷ 


পরেরদিন অর্থাৎ মঙ্গলবার বিকেল চারটার সময় যখন তাঁরা বক্সটি ফেরত নিতে আসেন তখন দেখতে পান বক্সের মধ্যে রাখা দেহটি অঙ্গ সঞ্চালন করছে৷ সেই কর্মীরা প্রচণ্ড ভয় পেয়ে প্রাক্তন স্থানীয় ডিএমকে কাউন্সিলরকে ফোন করেন৷ ডিএমকে -র সেই নেতা এসে যখন সর্বাননকে বিষয়টি জিজ্ঞাসা করেন তখন সে জানায় যে তার দাদার আত্মা এখন শরীর ছেড়ে বেরোতে পারেনি, তাই লড়াই চলছে৷ তারপরে পুলিশকে ফোন করেন ডিএমকে-র দৈবলিঙ্গম৷ সুরমঙ্গলম পুলিশ স্টেশনের আধিকারিকরা এসে বৃদ্ধকে উদ্ধার করে সালেম গভর্নমেন্ট মোহন কুমারমঙ্গলম মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.